নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নম্রতা যে জিনিসেই থাকে, তাকে তা সুন্দর বানিয়ে দেয় এবং তা যে জিনিস থেকেই বের করে নেওয়া হয়, তাকে তা অসুন্দর বানিয়ে দেয়।’’ সহীহ - ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন, নিশ্চয় কথা ও কাজে নম্রতা, কোমলতা ও ধীরস্থিরতা, কর্মের সৌন্দর্য, পরিপূর্ণতা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। ব্যক্তি তার প্রয়োজন মিটাতে তা খুবই কার্যকর। পক্ষান্তরে কঠোরতা ও নম্রহীনতা জিনিসকে ত্রুটিযুক্ত করে এবং বিশ্রী করে। তাছাড়া এটি ব্যক্তিকে তার উদ্দেশ্য অর্জনে বাধাগ্রস্ত করে। আর যদিও সে তা অর্জন করে তবে অনেক কষ্টে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • নম্র ও কোমল চরিত্র অর্জনে উৎসাহিত করা হয়েছে।
  • নম্রতা ব্যক্তিকে সৌন্দর্যমন্ডিত করে। এটি দীন ও দুনিয়ার যাবতীয় কল্যাণ অর্জনের মাধ্যম।