নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনু কায়েসকে অনুপস্থিত দেখে তার সম্পর্কে জানতে চাইলেন। এক ব্যক্তি বললেন, আমি তাঁর সংবাদ ও অনুপ্রস্থিত হওয়ার কারণ বের করব। তিনি তাঁর কাছে গেলেন এবং তাঁকে মাথা ঝুকানো চিন্তিত অবস্থায় পেলেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, তোমার কী অবস্থা? সাবিত তাকে তার খারাপ অবস্থার সংবাদ দিলেন, কারণ সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের ওপর নিজের আওয়াজ উঁচু করতেন, অথচ যে এরূপ করবে আল্লাহ তার আমল বাতিল হওয়ার সতর্ক বার্তা দিয়েছেন, এবং সে জাহান্নামী! লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলেন এবং তাঁকে তা জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবিতের নিকট ফিরে গিয়ে সুসংবাদ দিতে বললেন, জাহান্নামী নয়, বরং সে জান্নাতী। কারণ, তার আওয়াজ স্বভাবগতভাবে উঁচু ছিল, অধিকন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আনসারীদের খতীব (মুখপাত্র) ছিলেন।