এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তার কোন একটি বিষয়ে কথা বলে অতঃপর বলল: ‘আল্লাহ যা চান এবং আপনি যা চান।’ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা প্রত্যাখ্যান করলেন এবং তাকে জানালেন, সৃষ্টির ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে 'এবং/ও‘ যুক্ত করে বলা ছোট শির্ক, যা কোনো মুসলিমের জন্য বলা বৈধ নয়। এরপর তিনি তাকে সঠিকভাবে বলার নির্দেশ দিলেন: "একমাত্র আল্লাহ যা চান তাই"। এভাবে আল্লাহর ইচ্ছাকে এককভাবে স্বীকার করতে হবে এবং কোনো সৃষ্টির ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে যুক্ত করা যাবে না।