নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যে যা করা ফরজ, তার কোন কিছু অন্যের জন্য করবে,যেমন আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা, তাঁর নিকট ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া এবং এ অবস্থায় মারা যায়, তবে অবশ্যই সে জাহান্নামের অধিবাসী। আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু সংযোজন করেন: যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মারা যায়, তার ঠিকানা জান্নাত।