একবার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারটি গ্রহণ করেছিলেন সেটি কীসের তৈরি তা জিজ্ঞেস করার জন্যে একজন সাহাবীর নিকট আসলেন। তারা বিষয়টি নিয়ে তর্কাতর্কি ও বাদানুবাদ করলেন। তিনি (সাহাবী) তাদেরকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের একজন মহিলা যার একজন কাঠমিস্ত্রি গোলাম ছিল তাকে ডেকে পাঠালেন। তিনি তাকে বললেন, তোমার কাঠমিস্ত্রি গোলামকে আমার জন্য মিম্বার তৈরি করার নির্দেশ দাও, লোকদের সাথে কথা বলার সময় যার উপর আমি বসবো। মহিলাটি সাড়া দিল এবং তার গোলামকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জন্যে এক গাছের কাঠ দ্বারা মিম্বার তৈরি করার নির্দেশ দিলেন। যখন সে তৈরি করল মহিলাটি নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট মিম্বারটি পাঠিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আদেশে মসজিদে যথাস্থানে তা রাখা হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর সালাত আদায় করলেন, তার ওপর তাকবীর দিলেন ও রুকু করলেন। অতঃপর চেহারা ঘুরানো ছাড়াই পিছনের দিকে নেমে আসেন এবং মিম্বারের গোড়ায় সিজদা্ করেন এবং যথাযথ পুনরায় ফিরে সালাত শেষ করে সমবেত লোকদের দিকে ঘুরে বসে বললেনঃ হে লোক সকল! আমি এটা এ জন্য করেছি যে, তোমরা যেন আমার অনুসরণ করতে এবং আমার সালাত শিখে নিতে পার।