নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে তাশাহহুদের পরে এবং সালাম ফিরানোর আগে নিম্নোক্ত চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং তিনি আমাদেরকেও এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে আদেশ দিয়েছেন। প্রথম: কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। দ্বিতীয়: কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে। তৃতীয়: জীবনের ফিতনা থেকে, দুনিয়ার হারাম প্রবৃত্তি এবং বিভ্রান্তিকর সন্দেহজনক বিষয়াদি থেকে এবং এবং মৃত্যুর ফিতনা থেকে, অর্থাৎ মৃত্যুর সময় যখন উপস্থিত হবে তখনকার ফিতনা থেকে, যেমন: ইসলাম বা সুন্নাহ থেকে বিপথগামী হওয়া বা কবরের ফিতনা থেকে, যেমন দুই ফিরিশতার জিজ্ঞাসাবাদ পানাহ চাইতেন। চতুর্থ: মাসীহ দাজ্জাল এর ফিতনা থেকে, যে আখেরি যামানায় বের হবে। আল্লাহ তার দ্বারা তাঁর বান্দাহদেরকে পরীক্ষা করবেন। তার ফিতনার কথা বিশেষ করে উল্লেখ করার কারণ হলো: দাজ্জালের ফিতনা খুবই ভয়ংকর এবং মারাত্মক পথভ্রষ্টকারী।