এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার প্রাক্কালে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা পর্যন্ত কোন মানুষ জান্নাতের দিকে বা জাহান্নামের দিকে যেতে পারবে না। প্রথম: তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে? দ্বিতীয়: তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে কী তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করেছে? সে কী তদানুযায়ী আমল করেছে? সে কী ইলমের উপযুক্ত ব্যক্তিদের কাছে তা পৌঁছে দিয়েছে? তৃতীয়: তার মাল সম্পর্কে, কোথা থেকে তা উপার্জন করেছে? হালাল উৎস থেকে না কি হারাম উৎস থেকে? এবং তা কোন্ পথে ব্যয় করেছে? তা কী আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেছে, নাকি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করেছে? চতুর্থ: তার দেহ, দেহের শক্তি, সুস্থতা এবং যৌবন সম্পর্কে, সে কিসে তা নষ্ট ও তা ব্যবহার করেছে?