একবার একটি ছোট তাঁবুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের সঙ্গে বসে ছিলেন, যার সংখ্যা ছিল প্রায় ৪০ জন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন: তোমাদের সংখ্যা জান্নাতীদের একচতুর্থাংশ হলে তোমরা কি খুশি হবে? তারা বলল, হ্যাঁ। তিনি আবার বললেন: তোমরা জান্নাতীদের এক-তৃতীয়াংশ হলে তোমরা কি খুশি হবে? তারা বলল, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শপথ করে বললেন, আমি দৃঢ় আশা রাখি যে, তোমরা জান্নাতীদের অর্ধেক হবে এবং অন্যান্য সকল উম্মত মিলে বাকি অর্ধেক হবে। আর জান্নাতে কেবল মুসলিমগণই প্রবেশ করবে। কাফের-মুশরিকরা তাতে প্রবেশ করবে না। অন্যান্য উম্মত মুশরিক জাতির তুলনায় তোমাদের সংখ্যা খুবই কম। তিনি এর উদাহরণ দিলেন, পশমে ভর্তি ষাঁড়ের চামড়ার মধ্যে ভিন্ন রঙের একটি পশম মাত্র।