এই হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মহান আল্লাহ তা‘আলা তাঁর কতিপয় বান্দাকে ভালোবাসেন। তার অন্তর্ভুক্ত হলো, তাকওয়া অবলম্বনকারী: যিনি আল্লাহর আদেশসমূহ মান্যকারী এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা ব্যক্তি। তিনি ভালোবাসেন আত্মনির্ভরশীল ব্যক্তিকে: যিনি মানুষের থেকে অমুখাপেক্ষী হয়ে মহান আল্লাহর কাছে মুখাপেক্ষী হয় এবং তিনি ব্যতীত অন্য কারো দিকে দৃষ্টিপাত করে না। তিনি ভালোবাসেন আত্মগোপনকারীকে: তিনি হলেন বিনয়াবনত তার রবের ইবাদতকারী, উপকারী কাজে ব্যস্ত থাকে, তাকে কেউ চিনুক বা না চিনুক, তার প্রশংসা ও গুণগান কেউ করুক, এ ব্যাপারে তার কোন ভ্রুক্ষেপ নেই।