নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পূর্বযুগের কোন এক লোক সম্পর্কে এ হাদীসে সংবাদ দিয়েছেন, যিনি মানুষকে ঋণ প্রদান করত অথবা বাকীতে বিক্রয় করত। সে তার কর্মচারী বালককে বলে দিত, যে মানুষের থেকে পাওয়ানা আদায় করত: তুমি যখন কোন ঋণগ্রস্তের কাছে পাওনা আদায়ের জন্য যাবে, যে অভাবের কারণে ঋণ আদায়ে অক্ষম, তখন তাকে ছাড় দিবে, হয়ত তার কাছে বারবার না চেয়ে তাকে ঢিল দিবে। অথবা সে যা দিতে পারে তা গ্রহণ করবে; যদিও তাতে ঘাটতি থাকে। এটি এ আশায় যে, হয়ত তাকে আল্লাহ তা‘আলা এ কারণে ক্ষমা করে দিবেন। অতপর লোকটি যখন মারা গেল তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তার গুনাহসমূহতে ছাড় দিয়ে দেন।