নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "দুনিয়াতে আমার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিন আমার নিকট সর্বাধিক নিকটে বসার অধিকারী হবে সেই ব্যক্তি, যার চরিত্র সর্বোত্তম। আর দুনিয়াতে আমার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার নিকট সর্বাধিক দূরে বসার অধিকারী হবে সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে নিকৃষ্ট। তারা হলো, "আস-সারসারুন' তথা যারা অনর্থক বেশি কথা বলে, আল-মুতাশাদ্দিকুন- যারা অহংকারের সাথে কথা বলে, এবং আল-মুতাফাইহিকুন তথা, যারাঅহংকার ও বিদ্রূপের সাথে কথা বলে।" সাহাবায়ে কেরাম বললেন: ‘হে আল্লাহর রাসূল! আমরা 'আস-সারসারুন' ও 'আল-মুতাশাদ্দিকুন' সম্পর্কে জানি, কিন্তু 'আল-মুতাফাইহিকুন' কারা?" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "তারা হলো অহংকারী ও মানুষকে বিদ্রূপকারী, যারা কথা বলার সময় মুখ খুলে বাড়াবাড়ি করে।’