জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন, নিশ্চয় আল্লাহ ও তাঁর রাসূল মদ, মৃত পশু, শূকর ও মূর্তি বিক্রি নিষিদ্ধ করেছেন। বলা হলো: হে আল্লাহর রাসূল, আমাদের জন্য মৃত পশুর চর্বি বিক্রি করা জায়েয হবে? কেননা এটি জাহাজে রং করার জন্য ব্যবহৃত হয়, এটি দ্বারা চামড়া তৈলাক্ত করা হয় আর লোকেরা তা দ্বারা চেরাগ জ্বালিয়ে থাকে। তিনি বললেন: না, এটি বিক্রি করা হারাম। তারপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আল্লাহ ইহুদীদের ধ্বংস ও তাদের অভিশাপ করুন। আল্লাহ যখন তাদের ওপর পশুর চর্বি হারাম করলেন, তখন তারা তা গলিয়ে তারপর তার চর্বি বিক্রি করে তার মূল্য ভক্ষণ করল।