জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা সংবাদ দেন যে, গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং তিনি ঘোড়া ও গাধার গোস্ত খাওয়ার অনুমতি প্রদান করেছেন। আর আব্দুল্লাহ ইবন আবূ আওফা রাদিয়াল্লাহু আনহুমা সংবাদ দেন যে, খাইবারে ঘটনার রাতে তাদের ক্ষুধা পেয়েছিল। যখন খাইবার জয় হলো, তারা তার গাধা যবেহ করলেন এবং তার গোস্ত নিলেন এবং রান্না করা আরম্ভ করলেন। তারপর যখন তারা তা রান্না করা শেষ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাতিলসমূহ উল্টে ফেলা এবং এ গোস্ত থেকে কোন কিছু না খাওয়ার নির্দেশ দিলেন।