নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন। আর মান্নত হলো শরীয়তদাতা মানুষের ওপর যা আবশ্যক করেননি তাই তার নিজের ওপর আবশ্যক করা। তিনি বলেন, মান্নত কোনো জিনিস এগিয়ে আনতে বা পিছিয়ে দিতে পারে না, তবে তার দ্বারা কৃপণ থেকে কিছু বের করা হয়, যে ওয়াজিব কর্ম ছাড়া কিছু করে না। বস্তুত মান্নত যা তাকদীরে নির্ধারণ করা হয়নি তা নিয়ে আসতে পারে না।