প্রথমত: বালেগ হওয়ার পর কাউকে ইয়াতীম বলে গণ্য করা হবে না। দ্বিতীয়ত:জাহিলিয়্যাতের যুগে চুপ থাকার মাধ্যমে ইবাদত পালন করা হত। তারা পুরো একদিন চুপ থাকত, সূর্যাস্ত পর্যন্ত কারো সাথে কথা বলত না। মুসলিমদের এ থেকে নিষেধ করা হয়েছে। কারণ, এতে তাসবীহ, তাহলীল, আল্লাহর প্রসংশা করা, ভালো কাজের আদেশ অসৎ কর্ম থেকে বারণ করা, কুরআনের তিলাওয়াত করা ইত্যাদি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়াও এটি জাহিলিয়্যাতের সংস্কৃতি। এ কারণে তা থেকে নিষেধ করা হয়েছে।