ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ এ আয়াতটির তাফসীর করেন যে, এসব ইলাহ যাদেরকে এখানে আল্লাহ উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর সাথে শিরক করা থেকে নিষেধ করা সত্ত্বেও তার সম্প্রদায় তাদের ইবাদতে লিপ্ত থাকার প্রতি একে অপরকে উপদেশ দিত। মুলত:এরা হলো তাদের মধ্য থেকে নেককারা লোকদের নাম। শয়তান তাদের কু-মন্ত্রণা দেওয়ার ফলে তারা তাদের সম্পর্কে বাড়াবাড়ি করা আরম্ভ করল। এমনকি তারা তাদের প্রতিকৃতি নির্মাণ করল। এ সব প্রতিকৃতি বানানোর পরিণতি তাদেরকে এ পর্যায়ে নিয়ে গেল যে, এ গুলো তাদের মূর্তিতে পরিণত হলো, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হতো।