যখন এ বিশিষ্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন একটি আয়াতের তিলাওয়াত শুনলেন যে আয়াতে ইয়াহূদী ও খৃষ্টানদের সম্পর্কে আলোচনা রয়েছে যে, তারা তাদের পাদ্রীদের এবং আলেমদের ইলাহ সাব্যস্ত করেছে, তারা তাদের জন্য আল্লাহর বিধানের পরিপন্থী বিধান দেন যার অনুকরণ তারা করে থাকেন, তখন তার জন্য আয়াতের ব্যাখ্যাটি কঠিন হয়। কারণ, তিনি ধারণা করতেন যে, ইবাদত শুধু সাজদা করা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে, আল্লাহ ও তাঁর রাসূলের বিধানের বিপরীতে হালালকে হারাম এবং হারামকে হালাল সাব্যস্ত করার ক্ষেত্রে আলেম ও পাদ্রীদের অনুকরণ করাও তাদের ইবাদত করা।