ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি একজন লোককে বলতে শুনলেন: না, কাবার শপথ! ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামে শপথ করল সে কুফরী করল অথবা শিরক করল।” সহীহ - এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম ও তাঁর সিফাত ব্যতীত অন্য কিছুর নামে শপথ করল, সে আল্লাহর সাথে কুফরী অথবা শিরক করল। কেননা শপথের দাবি হলো শপথকৃত বস্তুর বড়ত্ব ও সম্মান হওয়া। অথচ এধরনের বড়ত্ব ও সম্মান একমাত্র মহান আল্লাহর। সুতরাং আল্লাহর নাম ও তাঁর সিফাত ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা যাবে না। শপথের এ শিরকটি ছোট শিরক। তবে শপথকারী যদি শপথকৃত বস্তুকে আল্লাহর সম্মানের মতো সম্মানিত মনে করে অথবা তার চেয়েও বেশি, তবে তখন তা বড় শিরক হিসেবে গণ্য হবে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • শপথের মাধ্যমে কোন কিছুকে সম্মান করা শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার প্রাপ্য অধিকার। সুতরাং আল্লাহ, তাঁর নামসমূহ ও সিফাত ব্যতীত অন্য কিছু দ্বারা শপথ করা যাবে না।
  • হাদীসে সাহাবীদের সৎকাজে আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করার ব্যাপারে আগ্রহ বর্ণিত হয়েছে; বিশেষ করে অসৎ কাজটি যখন শিরক অথবা কুফরের মতো জঘন্য হয়।
explain-icon

শ্রেণিবিন্যাসসমূহ

explain-icon

আরো