নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে দ্বীনের ও দুনিয়াবী ব্যাপারে, কথা ও কাজে হিদায়েত ও ইলেম ব্যতীত নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীদের ধ্বংস ও ক্ষতির কথা বর্ণনা করেছেন। সীমালঙ্ঘনকারীগণ শরী‘আতের সে সীমারেখা অতিক্রম করেছে যা নিয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন।