নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করে আদেশ করতেন: তারা যেন কোন জীবের প্রতিকৃতি - রূহ বিশিষ্ট প্রাণীর প্রতিকৃতি বা মূর্তি- দেখলে তা সরিয়ে ফেলে বা মুছে ফেলে। এমনিভাবে কোন উঁচু কবর দেখলে তা যেন তারা জমিনের সাথে সমান করে দেয় এবং কবরের উপর নির্মিত উঁচু স্থাপনা ভেঙ্গে ফেলে অথবা এমনভাবে সমতল করবে যা জমিন থেকে তেমন উঁচু হবে না; বরংেএক বিঘত পরিমান উঁচু হতে পারে।