এক অন্ধ লোক নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল! আমার এমন কোন লোক নেই, যে আমাকে হাত ধরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে মসজিদে নিয়ে আসবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে জামা‘আতে উপস্থিত না হওয়ার অনুমতি প্রার্থনা করলেন। তিনি তাকে অনুমতি দিলেন। লোকটি চলে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন: তুমি কি সালাতের আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তবে তুমি আযানের সাড়া দিবে অর্থাৎ জামা’আতে উপস্থিত হবে।