নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফেরানোর পর ‘আস্তাগফিরুল্লাহ’ তিনবার বলতেন। তারপর তিনি তাঁর রবের মর্যাদা বর্ণনা করতেন এ বলে: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ “হে আল্লাহ! আপনিই সালাম-শান্তি। আপনার পক্ষ থেকেই শান্তি। আপনি বারাকাতময়, মহামহিম ও মহা সম্মানিত।” অর্থাৎ আল্লাহ তাঁর গুণে পরিপূর্ণ সালিম, সকল প্রকারের ত্রুটি থেকে তিনি মুক্ত। তিনি একমাত্র আল্লাহ সুবাহানাহু ওয়া‘আলার কাছেই দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের অকল্যাণ থেকে নিরাপত্তা প্রার্থনা করবে। তিনি সুবহানাহু ওয়াতা‘আলা উভয় জাহানেই তাঁর কল্যাণের প্রাচুর্যতা দান করেন। তিনিই মহানত্ব, বড়ত্ব ও ইহসানের অধিকারী।