নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সালাতে দুই সিজদার মাঝে নিম্নোক্ত পাঁচটি জিনিসের দো‘আ করতেন যার প্রতি একজন মুসলিম খুবই মুখাপেক্ষী। আর এতে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো হলো: (1)আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তার গুনাহ গোপন রাখতে ও অপরাধ মাফ করতে দু‘আ করা; (2)তার প্রতি ব্যাপক রহমত নাযিল হওয়া; (3)সন্দেহ, লোভলালসা ও রোগ-ব্যাধির থেকে সুস্থতা কামনা; (4)আল্লাহর কাছে হিদায়েত ও সত্যের উপর অবিচল থাকার দু‘আ; (5)ঈমান, ইলম, নেক আমল, হালাল ও পবিত্র সম্পদ অর্জনের দু‘আ করা।