নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, কিয়ামাতের দিনে তার হাউযের কাছে তিনি উপনীত হবেন, যাতে তিনি তার উম্মাতের মধ্য হতে হাউযের কাছে আসা ব্যক্তিদেরকে দেখতে পান। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা কিছু মানুষকে দূরে নিয়ে যাওয়া হবে। তখন তিনি বলবেন: হে আমার রব! (তারা) আমার লোক এবং আমার উম্মাত। তখন বলা হবে: তুমি কী জান যে, তাদের থেকে তোমার পৃথক হওয়ার পরে কী আমল করেছিল? আল্লাহর কসম! তারা তাৎক্ষণিক তাদের পিছনে ফিরে গিয়েছিল, এবং দীন থেকে মুরতাদ হয়ে গিয়েছিল< সুতরাং তারা তোমার লোকও নয় আবার তারা তোমার উম্মাতও নয়।