রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংবাদ দেন যে, নিশ্চয় আল্লাহ তা‘আলা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তার উম্মাতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে এবং বিনা শাস্তিতে জান্নাতে দাখিল করবেন। আর প্রতি হাজারের সাথে আরও সত্তর হাজার লোককে জান্নাতে প্রবেশ করাবেন। আর আল্লাহ স্বীয় হাত দ্বারা তিন মুঠো পরিমাণ লোককে ধরবেন এবং তাদের জান্নাতে প্রবেশ করাবেন।