নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে একজন আহবানকারী জান্নাতবাসীদেরকে আহ্বান করবে যখন তারা তাতে স্বাচ্ছন্দ ভোগ করবে: "নিশ্চয়ই তোমরা সুস্থ থাক জান্নাতে কখন অসুস্থ হবে না, রোগের মাত্রা যত সামান্য হক; তোমরা জীবিত থাকবে, কখনো মরবে না, এমনকি যদি এটি একটি ছোট মৃত্যুও হয়; তোমরা যৌবন থাকবে এতে কখনো বৃদ্ধ হবে না; তোমরা স্বাচ্ছন্দ ভোগ কর কখনো এতে দুঃখিত ও নিরাশ হবে না। এটিই মহান আল্লাহর বাণী: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43]. (আর তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যে ’আমল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে।) [আল আ’রাফ ৪৩]