মু‘আবিয় ইবনু আবী সুফিয়ান রদিয়াল্লাহু আনহুমা মসজিদের একটি হালাকার কাছে এসে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে, তারা কোন কারণে সেখানে একত্রিত হয়েছে। তখন তারা জবাব দিলেন: আমরা আল্লাহর যিকির করব (এ জন্য)। তখন মু‘আবিয়া রদিয়াল্লাহু আনহু তাদেরকে কসম করতে বললেন এ মর্মে যে, তাদের একত্রিত হওয়ার কারণ কি শুধুমাত্র এটাই ছিল। তখন তারা তার কাছে কসম করলেন। তারপরে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন: নিশ্চয় আমি তোমাদেরকে কোন অপবাদের কারণে অথবা তোমাদের সত্যতার ব্যাপারে সন্দেহ করার কারণে তোমাদেরকে কসম করতে বলিনি। তারপরে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অবস্থান এবং কেউ যে তার থেকে রাসূলের নিকটবর্তী ছিলেন না এ ব্যাপারে সংবাদ দিলেন; (তার নৈকট্যের) কারণ হচ্ছে- তার বোন উম্মু হাবীবাহ আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন এবং তিনি নিজেও অহী লেখকদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্তু এর পরেও তিনি খুব কম হাদীসই বর্ণনা করেছেন। তারপরে তিনি হাদীস বর্ণনা করলেন যে, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ী থেকে বের হয়ে সাহাবীদেরকে মসজিদে বসা অবস্থায় দেখতে পেলেন, তারা আল্লাহর যিকর করছিলেন এবং তিনি তাদেরকে ইসলামের দিশা দেওয়া এবং এর মাধ্যমে নি‘আমাত প্রদান করার কারণে তাঁর প্রশংসা করছিলেন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এবং তাদেরকে কসম করিয়েছিলেন, ঠিক যেভাবে মু‘আবিয়া রদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে কসম করালেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করা এবং কসম করানোর কারণ বর্ণনা করে বললেন যে: ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম এসে জানিয়েছেন, আল্লাহ তা‘আলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে গর্ব করছেন, তাদের কাছে তোমাদের ফযীলত পেশ করছেন, তোমাদের ভালো আমল তাদেরকে দেখাচ্ছেন এবং তাদের কাছে তোমাদের প্রশংসা করছেন।