এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, আমার বাহন ধ্বংস হয়ে গেছে, আপনি আমাকে একটি পশু দান করুন, যা আমি বাহন হিসেবে ব্যবহার করে আমার গন্তব্যে পৌঁছতে পারব। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অপারগতা প্রকাশ করে বললেন, তাঁর কাছে এমন কোন বাহন নেই যাতে সে আরোহন করতে পারে। তখন উপস্থিত এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! আমি এমন এক ব্যক্তির সন্ধান তাকে দিবো যে তাকে বাহন দিতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবাদ দিলেন, সে ব্যক্তি অভাবীকে তার প্রয়োজন মিটাতে সন্ধান দেওয়ায় সেও উক্ত দানকারী ব্যক্তির সাথে সাওয়াবের অংশীদারী।