আবূ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।” সহীহ - এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, কিয়ামতের দিন মুমিনের কাজ ও কথার মধ্যে মীযানের পাল্লায় অধিকতর ভারি হবে সদ্ব্যবহার। আর তা হলো হাস্যোজ্জল চেহারায় কারো সাথে সাক্ষাত করা, কষ্টদেয়া থেকে বিরত থাকা ও অন্যের ভালো করা। আর আল্লাহ তা’আলা অশ্লীল কথা ও কাজ এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।

explain-icon

হাদীসের শিক্ষা

  • হাদীসটিতে সচ্চরিত্রের মর্যাদা বর্ণিত হয়েছে। কেননা এর কারণে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায়, তাঁর বান্দারও ভালোবাসা লাভ করতে পারে। এটি কিয়ামতের দিনে মীযানে সবচেয়ে ভারি আমল।
explain-icon

আরো