নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর হেফাযত, যিম্মাদারি ও সংরক্ষণে থাকলো। তিনি তার থেকে বিপদাপদ দূর করবেন এবং তাকে সাহায্য করবেন। অতপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে, ফজরের সালাত ত্যাগ করে অথবা মুসল্লির প্রতি সীমালঙ্ঘন করে বা তাকে লাঞ্ছিত করে যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, যে ব্যক্তি এমন করবে সে ব্যক্তি নিরাপত্তার দেয়াল ভেঙ্গে ফেলল যার ফলে সে কঠোর শাস্তির উপযুক্ত হবে। আর তিনি তার বিপক্ষে এমন অধিকারসমূহের ব্যাপারে বাদী হবেন যা সে লংঘন করেছে। আর আল্লাহ যার বিপক্ষে বাদী হবেন তাকে তিনি নিশ্চিতভাবেই পাকড়াও করবেন। অতঃপর তিনি তাকে উপুড় করে জাহান্নামের আগুনে ফেলবেন।