মিকদাদ ইবন আল-আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যদি তিনি যুদ্ধক্ষেত্রে একজন কাফেরের সাথে সাক্ষাত করেন এবং তারা তরবারি নিয়ে লড়াই করেন, অবশেষে কাফের তার একটি হাতকে আঘাত করে তরবারি দিয়ে তা কেটে ফেলল, অতঃপর কাফের তার কাছ থেকে পালিয়ে গিয়ে একটি গাছে আশ্রয় নিল এবং বলল: لا إله إلا الله আমার হাত কেটে ফেলার পর কি আমার জন্য তাকে হত্যা করা জায়েজ হবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তাকে হত্যা করো না। তিনি বললেন, হে আল্লাহর রাসুল, সে তো আমার একটি হাত কেটে ফেলেছে, তবু আমি তাকে হত্যা করব না? তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তাকে হত্যা করো না, কারণ তার রক্ত হারাম হয়ে গেছে। যদি তার ইসলাম গ্রহণের পর তাকে হত্যা কর, তাহলে ইসলাম গ্রহণের কারণে সে তোমার জায়গায় নিষ্পাপ রক্তের অধিকারী আর কিসাস হিসাবে তাকে হত্যা করলে তার জায়গায় তুমি হালাল রক্তের অধিকারী।