‘আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ».
“ইয়াহুদীরা হলো ক্রোধে নিপতিত, আর খৃস্টানরা হলো পথভ্রষ্ট।”
সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, ইয়াহুদীরা হলো এমন এক জাতি যাদের উপর আল্লাহর গজব পতিত হয়েছে। কেননা তারা সত্য জেনে-বুঝেও তার ওপর আমল করেনি। অন্যদিকে খৃস্টানরা হলো পথভ্রষ্ট জাতি; কারণ তারা ইলম বিহীন আমল করেছে।
হাদীসের শিক্ষা
ইলম ও আমলের মধ্যে একত্রিকরণই হলো গজব ও পথভ্রষ্ট থেকে নাজাতের উপায়।
হাদীসে ইয়াহুদি ও খৃস্টানদের পথ অবলম্বন করা থেকে সতর্ক করা হয়েছে এবং সিরাতুল মুসতাকীম তথা ইসলামের পথ আঁকড়ে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইয়াহুদি ও খৃস্টান উভয় দলই পথভ্রষ্ট ও আল্লাহর ক্রোধে নিপতিত। তবে হাদীসে ইয়াহুদিদেরকে গজবের সাথে এবং খৃস্টানদেরকে পথভ্রষ্টার সাথে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।