explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দীন ও দুনিয়ার সকল কাজে হালকা ও সহজ করতে আদেশ দিয়েছেন এবং কঠিন করতে নিষেধ করেছেন। আর এটি আল্লাহ যা ছাড় দিয়েছেন ও শরী‘য়ত সম্মত করেছেন তার সীমারেখায় থাকবে। মানুষকে কল্যাণকর কাজের সুসংবাদ দেওয়া এবং তাদেরকে দূরে ঠেলে না দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • মুমিনের দায়িত্ব হলো , সে মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবে এবং কল্যাণকর কাজে উৎসাহিত করবে।
  • আল্লাহর দিকে আহ্বানকারীর জন্য আবশ্যক হলো, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে হিকমতের প্রতি লক্ষ্য রাখা।
  • সহজতা ও সুসংবাদ দাওয়াত প্রদানকারী (দা‘য়ী) ও যাদেরকে দাওয়াত দেওয়া হয় (মাদ‘উ) তাদের সকলের জন্যে আনন্দ, গ্রহণযোগ্যতা ও প্রশান্তি সৃষ্টি করে।
  • অন্যদিকে কঠোরতা দা‘য়ীর কথাবার্তায় বিদ্বেষ, বিমুখতা ও সংশয় সৃষ্টি করে।
  • বান্দাহর প্রতি আল্লাহর প্রশস্ত রহমত। তিনি বান্দাহর জন্য সহনশীল ধর্ম এবং সহজ শরী‘য়ত মনোনীত করেছেন।
  • এ হাদীসে বর্ণিত সহজতা বলতে সেগুলোকেই বুঝানো হয়েছে যেগুলো ইসলামী শরী‘য়ত নিয়ে এসেছে।
explain-icon

আরো