নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তিন স্থানে কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করতেন, কাঁধ হচ্ছে: গলার পাশের হাড় ও বাহুর সংযোগস্থল। প্রথম স্থান: সালাতের শুরুতে তাকবীরে তাহরীমা(আল্লাহু আকবার) বলার সময়। দ্বিতীয় স্থান: রুকুর জন্য”আল্লাহু আকবার” বলার সময়। তৃতীয় স্থান: রুকু থেকে মাথা উঠানোর সাথে سمع الله لمن حمده ربنا ولك الحمد (সামিয়াল্লাহু লিমান হামেদাহ,রব্বানা ওয়ালাকাল হামদু)বলার সময়। সিজদা শুরু করার সময় এবং সিজদা থেকে মাথা তোলার সময় তিনি তাঁর উভয় হাত উঠাতেন না।