নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সীমালঙ্ঘন ও ত্রুটি করা ছাড়া যতটুকু সম্ভব সাহাবীদের আমল ও তাকওয়া অর্জন করতে এবং আল্লাহর প্রতি ইখলাস ও সুন্নাহ অনুসরণ করে তাদের আমলের বিশুদ্ধতার নিয়ত করতে উৎসহ প্রদান করেছেন, যাতে তাদের আমল গ্রহণ করা হয় এবং তা তাদের উপর রহমত নাযিল হওয়ার কারণ হয়। তারপর তাদের বললেন যে, তোমাদের কাউকে শুধু তার আমল নাজাত দিবে না, বরং আল্লাহর রহমত আবশ্যক। তারা বললেন, আপনিও না হে আল্লাহর রাসূল, আপনার এতো আমলও আপনাকে মুক্তি দিবে না? তিনি বললেন, আমিও না, তবে আল্লাহ আমাকে তার রহমতের অনুগ্রহে ঢেকে নিয়েছেন।