নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে পাপাচার, শিরক ও মানুষের হকের ব্যাপারে যুলুম করা থেকে সতর্ক করেছেন। কেননা আল্লাহ তা’আলা যালিমদের ঢিল দেন, সুযোগ দেন, আয়ু এবং সম্পদ বাড়িয়ে দেন। ফলে তাৎক্ষণিক তাদের শাস্তি দেন না। তবে তারা যদি তাওবা না করে, অধিক যুলুমের কারণে তাদের পাকড়াও করেন, তখন আর সুযোগ এবং ছেড়ে দেন না। অতপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিচের আয়াতটি তিলাওয়াত করেন: “আর এরকমই বটে আপনার রবের পাকড়াও, যখন তিনি কোন জনপদবাসীকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন।” [সূরা হূদ, আয়াত: ১০২]