নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না, যতক্ষণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মাতা-পিতা, সন্তান-সন্ততি ও পৃথিবীর সকল মানুষের উপরে প্রধান্য না দিবে। আর রাসূলের প্রতি এ ভালোবাসা তাঁর আনুগত্য, তাঁকে সাহায্য করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা দাবী করে।