নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোক সম্পর্কে অবগত করলেন যে, যাদেরকে অসুস্থ ও অসুস্থতার ন্যায় অন্যান্য ওজর আল্লাহর রাস্তায় জিহাদ থেকে আটকে রেখেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে, কিছু লোক এমন আছে যে, গাজীগণ (যোদ্ধাগণ) যত সফর করছে এবং যে কোনো গিরিপথ বা উপত্যকা অতিক্রম করছে, এসব আমলের সাওয়াব তাদের জন্য লিখা হয়েছে।