নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ দিয়েছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তাঁর দীনের বুঝ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে রিযিক, ইলেম ও অন্যান্য জিনিস দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বন্টনকারী। প্রকৃতপক্ষে দানকারী হলেন আল্লাহই। তিনি ছাড়া অন্যরা শুধু মাধ্যম। আল্লাহর অনুমতি ব্যতীত তারা কোন উপকার করতে পারে না। আল্লাহ এ উম্মতকে তার আদেশের উপর (হকের) সর্বদা রাখবেন। বিরুদ্ধচারীরা কিয়ামত পর্যন্ত তাদের কোন ক্ষতি করতে পারবে না।