আবু হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেছেন যে, তিনি বলেছেন: “তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না, এমনকি কোন একটি পাথরের পিছনে একজন ইহুদী থাকলে, সে পাথর বলবে: হে মুসলিম, এই যে আমার পিছনে একটি ইহুদী, তাকে হত্যা কর।” সহীহ - সহীহ বুখারী ও মুসলিম
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, কোনভাবেই ততক্ষণ পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না, যতক্ষণ না মুসলিম ও ইহুদীরা পরষ্পরে যুদ্ধ করবে। এমনকি মুসলিমদের ভয়ে ইহুদী পাথরের পিছনে পলায়ন করবে; তখন আল্লাহ পাথরকে কথা বলার সক্ষমতা দান করবেন, তখন পাথর মুসলিমদেরকে ডেকে বলবে যে, তার পেছনে একটি ইহুদী লুকিয়ে আছে, যাতে তারা তাকে হত্যা করতে পারে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেভাবে তাকে জানিয়েছেন, সেভাবে কতিপয় অদৃশ্যের সংবাদ এবং ভবিষ্যতের ঘটনার বর্ণনা দিয়েছেন, আর সেগুলো নিশ্চিতভাবে ঘটবেই।
  • শেষ যামানায় ইহুদীদের সাথে মুসলিমদের যুদ্ধ বিগ্রহ হবে, আর এটি কিয়ামাতের আলামত।
  • ইসলাম কিয়ামাত পর্যন্ত টিকে থাকবে এবং তা সকল দীনের উপরে বিজয়ী থাকবে।
  • শত্রুদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে মুসলিমদেরকে সাহায্য প্রদান, যার মধ্যে শেষ যামানায় পাথরের কথা বলা অন্যতম।