নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাদীসে কুদসীতে আল্লাহ তাআলার বাণী বর্ণনা করেছেন, মুশরিক ও কাফিররা আল্লাহকে মিথ্যাআরোপ করে, তাঁকে ত্রুটিযুক্ত করে বর্ণনা করে এবং তাঁকে দোষারোপ করে, যা তাদের জন্য শোভনীয় নয়। তাদের আল্লাহকে মিথ্যাআরোপ করা হলো: তাদের এ দাবি করা যে, আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে পুনরায় সৃষ্টি করবেন না, যেমন তিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাদের এই দাবির জবাব দিয়েছেন যে, যিনি সৃষ্টিকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি তাদের পুনরায় সৃষ্টি করতে সক্ষম; বরং এটি তাঁর জন্য আরও সহজ। যদিও আল্লাহর জন্য সৃষ্টি ও পুনরুত্থান উভয়ই সমান, কারণ আল্লাহ সবকিছু করতে সক্ষম। তাদের গালি দেওয়া হলো: তারা বলে যে, আল্লাহর সন্তান আছে। আল্লাহ তাদের এই দাবির জবাব দিয়েছেন যে, তিনি তাঁর নাম, গুণাবলী ও কাজে সব ধরনের পরিপূর্ণতাসহ একক সত্তা। তিনি সব ধরনের ত্রুটি ও দোষ থেকে পবিত্র। তিনি আস-সামাদ (যার কোন প্রয়োজন নেই এবং সবাই তাঁর মুখাপেক্ষী)। তিনি কারো পিতা নন, কারো সন্তান নন এবং তাঁর কোনো সমকক্ষ বা সদৃশ নেই। তিনি পূত-পবিত্র ও সর্বোচ্চ।