নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যে কোন ব্যক্তি যদি গুনাহ করে ফেলে, অতঃপর উত্তমরূপে অযু করে তার এ গুনাহ থেকে তাওবার নিয়াতে দু’রাক‘আত সালাত আদায় করে, অতঃপর আল্লাহ তা’আলার নিকট ক্ষমা চায়, আল্লাহ তা’আলা তার গুনাহ মাফ করে দিবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করলেন: وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ “আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে ? আর তারা যা করেছে, জেনে বুঝে তা তারা বার বার করে না।” [সূরা আলে-ইমরান, আয়াত: ১৩৫]