এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে আল্লাহর উপর দৃঢ়তার সাথে নির্ভর করতে ও উপকারী আশ্রয় গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে মানুষ সফরে হোক বা নিজ গৃহে বা অন্য কোথাও অবস্থানকালে সেখানকার ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকতে পারে। এটি এভাবে যে, সে আল্লাহর পরিপূর্ণ এমন সব কালিমার উসীলয় যার ফযীলত, বরকত, উপকারিতা বিদ্যমান ও যাবতিয় দোষ এবং অসম্পূর্ণতা থেকে মুক্ত হওয়ার ফলে সেখানে অবস্থান করা পর্যন্ত সে সকল সৃষ্টির ক্ষতিকর ও কষ্টদায়ক জিনিস থেকে নিরাপদ থাকবে।