explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলার কাছে অতিরিক্ত ঝগড়াটে মানুষ অপছন্দনীয়, যে ব্যক্তি হকের আনুগত্য গ্রহণ করে না; বরং তার ঝগড়ার দ্বারা তা প্রতিবাদ করতে চেষ্টা করে অথবা হকের জন্যই ঝগড়া করে; কিন্তু অতিরিক্ত ঝগড়াটে হওয়ার কারণে মধ্যপন্থা থেকে বের হয়ে যায় এবং ইলম ব্যতীত ঝগড়া করে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • হাদীসে মাজলুমের অধিকার আদায়ে শরী'য়তসম্মত উপায়ে ঝগড়া করা নিন্দনীয় ঝগড়ার অন্তর্ভুক্ত নয়।
  • ঝগড়া-বিবাদ জিহ্বার আপদ যা মুসলিমদের মধ্যে বিরোধ ও বিচ্ছিন্নতার সৃষ্টি করে।
  • তর্ক-বিতর্ক তখনই প্রশংসিত হবে যখন সত্যের ব্যাপারে হবে এবং এর পদ্ধতি হবে উত্তম। অন্যদিকে নিন্দনীয় হবে তখন যখন তা সত্যকে প্রত্যাখান করতে, বাতিলকে প্রতিষ্ঠা করতে হবে, অথবা বিতর্কটি দলিল-প্রমাণ ছাড়াই হবে।
explain-icon

আরো