ইবনু আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা‘আলা তাঁর দেওয়া রুখসত (শরয়ী বিধানের ছাড়) গ্রহণ পছন্দ করেন, যেভাবে তিনি তাঁর আযীমাত (শরয়ী বিধানের বাধ্যবাধকতা) পালনকে পছন্দ করেন।” সহীহ - ইবনু হিব্বান এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, আল্লাহ তা‘আলা যেসব বিষয়ে তাঁর শরী‘আতের মধ্যে বিধানগত ছাড় প্রদান করেছেন, সেগুলো গ্রহণ করাকে তিনি পছন্দ করেন। যেমন ইবাদাত ও আহকামের মধ্যে যেগুলিকে তিনি হালকা করে দিয়েছেন এবং কোন ওযরের কারণে বান্দার উপরে সহজ করেছেন, যেমন: সফরের অবস্থায় সালাতকে কসর বা সংক্ষিপ্ত করা এবং একসাথে পড়ার বিধান ইত্যাদি। ঠিক যেভাবে তাঁর ‘আযীমাত বা আবশ্যকীয় আদেশগুলো পালন করাকে তিনি পছন্দ করেন; কেননা রুখসত ও ‘আযীমতের বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর আদেশ একই পর্যায়ের।

explain-icon

হাদীসের শিক্ষা

  • এ হাদীসে বান্দাদের উপরে আল্লাহর রহমতের বর্ণনা রয়েছে। আর আল্লাহ তা‘আলা বিধানগত দিক থেকে শরী‘আতে যে ছাড় প্রদান করেছেন, তা পালন করাকে পছন্দ করেন।
  • হাদিসটিতে এই শরী‘আতের পূর্ণতা এবং মুসলিমদের থেকে কষ্টকর বিষয়সমূহ দূরীভুত করার বর্ণনা রয়েছে।