হাকীম ইবনু হিযাম রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসূল, আমি জাহিলী যুগে যেসব ভালোকাজ করতাম, যেমন: দান-সদকা, দাস আযাদ, রক্তের সম্পর্ক বজায় রাখা ইত্যাদিতে আমার কোন সওয়াব হবে কি? তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি তোমার পূর্বের ভালোকাজের সাথেই ইসলাম গ্রহণ করেছ।” সহীহ - সহীহ বুখারী ও মুসলিম
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, কোন কাফির ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, তবে ইসলাম গ্রহণের পূর্বে জাহিলী যুগে করা তার নেক আমলসমূহ যেমন: সদকা, দাস মুক্ত করা অথবা রক্তের সম্পর্ক বজায় রাখা ইত্যাদির কারণে সে সওয়াব প্রাপ্ত হবে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • দুনিয়া থেকে কাফির অবস্থায় মারা গেলে কোন কাফির ব্যক্তির সৎকাজের কারণে সে আখিরাতে কোন ধরণের সওয়াব পাবে না।
explain-icon

শ্রেণিবিন্যাসসমূহ