নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে, কোনো মুসলিম যে কোনো বিষয়ে তার ভাইকে গোপন করবে, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাকে গোপন করবেন; বস্তুত যেমন কর্ম তেমন ফল। হাশরের ময়দানে উপস্থিত জনতার সামনে তার দাষ ও ত্রুটি গোপন করার মাধ্যমে আল্লাহ তাকে গোপন করবেন, কখনো এটি হবে পাপের জন্য তাকে পাকড়াও না করা এবং তা স্মরণ করা পরিহার করার মাধ্যমে।