আবূ মাসঊদ বাদরী রাদিয়াল্লাহু ‘আনহু তার গোলামকে চাবুক দ্বারা পিঠাতে ছিলেন। হটাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন যা তাকে পিছন থেকে ধমকাচ্ছিল। কিন্তু আওয়াজকারীর আওয়াজ বুঝতে পারছিল না। তারপর যখন তার নিকট পৌঁছলো তখন তিনি জানতে পারলেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। তখন তিনি এ বলে আল্লাহর কুদরত স্মরণ করিয়ে দিলেন। ‘জেনে রেখো আবূ মাসঊদ! ওর উপর তোমার যতটা ক্ষমতা আছে, তোমার উপর আল্লাহ তাআলা আরো বেশি ক্ষমতাবান।’ যখন তিনি রাসূলের কথা এবং দুর্বলের ওপর সীমালঙ্গন করা থেকে তাকে সতর্ক করার বিষয় শুনতে পারলেন রাসূলের ভয়ে তার হাত থেকে চাবুকটি পড়ে গেল। আর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিল যে, এর পর আর কখনো অধিনস্থদের ওপর সীমালঙ্গন করবে না। রাসূলুল্লাহ থেকে ধমকি ও সর্তকতাসহ যা শুনেছেন তা শোনার পর তার নিকট মারার অনুশোচনা হিসেবে তাকে আযাদ করা ছাড়া আর কোন বিকল্প তার নিকট ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি তাকে আযাদ না করতে, তাহলে তোমার মন্দ কর্মের কারণে জাহান্নামের আগুন তোমাকে অবশ্যই স্পর্শ করত।”