এ হাদীসে গোলামদের সাথে পোশাক ও খাবারের ক্ষেত্রে ভালো আচরণ করতে উৎসাহিত করা হয়েছে এবং তারা তাদেরকে তাদের সাধ্যাতীত দায়িত্ব দিবে না, যদি দেয় তাহলে তাদেরকে সাহায্য করবে। যে তাদেরকে তিরস্কার ও হেয় করবে, হাদীসে তার প্রতি হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। কারণ, তারা আমাদের দীনি ভাই।