নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। কারণ এগুলো আনুগত্যের ঘর এবং এগুলোর ভিত্তি তাকওয়ার উপর। আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য জমি হলো এর বাজার। কারণ এটি প্রায়শই ধোকা, প্রতারণা, সুদ, মিথ্যা শপথ, প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার জায়গা।